ই-পেপার

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার নানাইমো ড্রাগন বোট ফেস্টিভ্যাল বাতিল

উৎসবের মাত্র এক সপ্তাহ আগে বাতিল করা হয়েছে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার নানাইমো ড্রাগন বোট ফেস্টিভ্যাল

আপডেট: ০৮ জুলাই ২০২৬, ০৯:৪৫
১৫ ভিউ
কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার নানাইমো ড্রাগন বোট ফেস্টিভ্যাল বাতিল

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : উৎসবের মাত্র এক সপ্তাহ আগে বাতিল করা হয়েছে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার নানাইমো ড্রাগন বোট ফেস্টিভ্যাল। আগামী ১১ ও ১২ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জনপ্রিয় এই প্রতিযোগিতা।


আয়োজকরা জানান, স্থানীয় দলের অংশগ্রহণ আশানুরূপ না হওয়ায় এবারের আসর আয়োজন করা সম্ভব হয়নি। গত চার বছরের মধ্যে এটি দ্বিতীয়বার, যখন নানাইমোতে এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে না। এর আগে ২০২৪ সালের আসর নানাইমো থেকে সরিয়ে ভিক্টোরিয়ায় আয়োজন করা হয়েছিল।


উৎসবের অন্যতম আয়োজক এবং নানাইমো প্যাডলিং সেন্টারের সভাপতি হলি ওয়াইলি জানান, মূল ভূখণ্ড, আলবার্টা এবং যুক্তরাষ্ট্র থেকে কয়েকটি দল অংশ নেওয়ার আগ্রহ দেখালেও স্থানীয় দলের সংখ্যা ছিল খুবই কম।


তিরি জানান, বিভিন্ন ড্রাগন বোট উৎসবের সূচিতে পরিবর্তন আসায় একাধিক প্রতিযোগিতা খুব অল্প সময়ের ব্যবধানে অনুষ্ঠিত হচ্ছে। ফলে সীমিত বাজেটের কারণে অনেক দলকে বেছে নিতে হয়েছে কোন প্রতিযোগিতায় অংশ নেবে।


ওয়াইলি বলেন, "এ সিদ্ধান্ত নিতে আমাদের খুব কষ্ট হয়েছে। বর্তমান জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে দলগুলোকে খরচ বিবেচনা করে প্রতিযোগিতা বেছে নিতে হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে নানাইমোর উৎসবটি এবার সেই তালিকা থেকে বাদ পড়েছে।"


তিনি আরও বলেন, এই সিদ্ধান্তে তিনি ব্যক্তিগতভাবে অত্যন্ত হতাশ এবং ভবিষ্যতে স্থানীয় দলগুলোর অংশগ্রহণ বাড়িয়ে উৎসবটি আবারও সফলভাবে ফিরিয়ে আনার আশা করছেন।


আরও পড়ুন:

News Image

আইসিটি প্রতিমন্ত্রীর সাথে ফেসবুক ও মেটা প্রতিনিধি দলের বৈঠক, ডেটা সেন্টার স্থাপনের

০৯ জুন, ২০২৬
১৬৬৮
News Image

স্নাতক (পাস) ও সমমান পর্যায়ে প্রথম বর্ষের শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন এন্ট্রির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে

০৯ জুন, ২০২৬
১৬৮৪
News Image

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার নানাইমো ড্রাগন বোট ফেস্টিভ্যাল বাতিল

১৪ ঘণ্টা আগে
১৫
News Image

কানাডায় বাংলাদেশি পণ্যের নতুন এক্সপোর্ট হাব প্রতিষ্ঠার ঘোষণা

০৯ জুন, ২০২৬
২৪৬০
News Image

বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নতুন নীতি: খেলাপি ঋণ আদায়ে কঠোর আইনি পদক্ষেপ

০৯ জুন, ২০২৬
১৮৯৯
News Image

চট্টগ্রাম বন্দরে নতুন অটোমেটেড কন্টেইনার টার্মিনাল উদ্বোধন, খালাসের সময় কমবে অর্ধেক

০৯ জুন, ২০২৬
১৪৮১