ই-পেপার

বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে অবমাননার অভিযোগে...

আপডেট: ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৫২
১৩ ভিউ
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা

ছবি সংগৃহীত: ফাইল ছবি

আব্দুর রহমান সম্রাট নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে ভাস্কর্যের মাথায় রশি দিয়ে বাঁধা জুতার মালার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়। খবর পেয়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে ভাস্কর্য থেকে জুতার মালাটি সরিয়ে ফেলেন।

ঘটনার পর সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে সভায় জেলা পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসক, মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধি, প্রেস ক্লাবের সভাপতি, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্বজনসহ স্থানীয় সুশীল সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় ঘটনাটির সুষ্ঠু তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। জেলা প্রশাসন জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা পুলিশ জানিয়েছে, ঘটনার পর একাধিক বিশেষ টিম ও গোয়েন্দা সদস্য মাঠে কাজ শুরু করেন। প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে হামদহ এলাকা থেকে আব্দুর রহমান সম্রাটকে গ্রেপ্তার করা হয়েছে।

মুক্তিযোদ্ধা ও স্থানীয় সচেতন নাগরিকেরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।